করণ তাঁর টুইটারে লিখেছেন, ‘আমাদের প্রিয় বিনোদ খান্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে “বাহুবলী ২” সিনেমার পুরো টিম আজ এই ছবির উদ্বোধনী প্রদর্শনী বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে, অমিতাভ বচ্চনও তাঁর আসন্ন ছবি ‘সরকার ৩’-এর প্রচারে আজ যে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল, তা বাতিল করেছেন।
তবে, উদ্বোধনী প্রদর্শনীর আয়োজনটি বাতিল করা হলেও ‘বাহুবলী ২’ আগামীকাল শুক্রবার ঠিকই মুক্তি পাচ্ছে। ভারতের ১ হাজার ৪৫০টি হলে ছবিটি প্রদর্শিত হবে বলে জানা গেছে। জুম টিভি